বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
নাটোর সদর উপজেলায় দিঘাপতিয়া ইউনিয়ানে ডাঙ্গাপাড়া বাজারে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার বীনার ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী শাখার সভাপতি জিন্নাত আরা সুমু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিম ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, নাটোর সদর উপজেলায় এক কলেজ ছাত্রীকে মুখমন্ডলে অ্যাসিড ছুঁড়ে মেরে ঝলসে দিয়েছে বখাটেরা। অ্যাসিডদগ্ধ ওই কলেজছাত্রীর নাম সানজিদা খাতুন বীনা (১৯)। তিনি নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সানজিদা রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্রী। তিনি এইচএসসি পরীক্ষার্থী। তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মাহিম হোসেন (২১) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এমন নেক্কারজনক ঘটনা যাতে পরবর্তীতে না হয় এবং তার চিকিৎসা ব্যবস্থার রাষ্ট্রকতৃক যেন হয় তার আহবান জানান তারা।