নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামীলীগ নির্বাচন করতে পারবে না- রাজশাহীতে নির্বাচন কমিশনার
বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে অনিন্দীতার প্রতিবেদনে…
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন আওয়ামীলীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সুযোগ নেই।
আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
৬ টি গ্রুপে কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের জেলা উপজেলার ৭০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তাগন। কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় সকল কলা কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।
