নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Wednesday, 6 January 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 6 January 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক ও দূর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাম গণতান্ত্রিক জোট রাজশাহী শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিপিবি রাজশাহী জেলার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি নেতা রাগীব হাসান মুন্না, বাসদের আহ্বায়ক আলফাজ হোসেন ও গণসংহতি আন্দোলনের সমন্বায়ক এ্যাডঃ মুরাদ মুর্শেদসহ বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি ব্যার্থ ও দূর্নীতিগ্রস্থ কমিশন। এই ব্যার্থ নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠ্য নির্বাচন সম্ভব না। তারা ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একটি ভোট ডাকাতির নির্বাচন করে, সেখানে দেখা যায় আগের রাতেই ভোট দেয়া শেষ হয়ে গেছে। সুতরাং এই নির্বাচন কমিশনের অধিনে আর কোন নির্বাচন সুষ্ঠ্য হতে পারে না। তাই এই নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান বক্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর