বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহীতে চলতি আগস্টের শুরু থেকেই পদ্মার পানি বাড়ছে। এতে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক পরিবার জলমগ্ন হয়ে পড়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের পানি পরিমাপক এনামুল হক জানান, উজানে ঢলের কারণে পদ্মায় পানি বাড়ছে। আগস্ট মাসজুড়েই পানি এভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার সকাল ৬টায় পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৬৩ মিটার উচ্চতায়। আর বুধবার সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ৭৪ মিটার। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৮০ মিটার উচ্চতায়। যা রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের বাড়িতে পানি ঢুকে পড়েছে। মহানগরীর রানিনগর এলাকায় বাঁধের নিচে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে দুঃখ কষ্ঠে রয়েছে বলে জানালেন এখানকার বাসিন্দারা।
ভক্সপর্প: এলাকাবাসী