পাঁচ দফা দাবিতে রাবি কৃষি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন ও ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ৫ দফা দাবীগুলো হচ্ছে, প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে। ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” প্রত্যয ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।

এসময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের সকল ধরনের বৈষম্য দূর করা। অথচ বিএসসি কৃষিবিদদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না। অবিলম্বে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির কথা জানান তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ক্রপ সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম শহিদের সঞ্চালনায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।