পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচ সেনা নি,হত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে পাঁচ সেনাসদস্য নিহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রদেশটির নোশকি জেলার একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যাচ্ছিল। তখন হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রদেশটিতে ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল। ওই ঘটনাটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দায় স্বীকার করেছিল।
নোশকি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, এ হামলায় আধাসামরিক বাহিনীরও ৩০ জনের বেশি সদস্য আহত হয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, যারা বেলুচিস্তানের শান্তি নিয়ে খেলবে তাদের করুণ পরিণতি হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হামলার নিন্দা জানিয়েছেন।
আল-জাজিরার সাংবাদিক কামাল হায়দার জানিয়েছেন, স্থানীয় সূত্রগুলো গণমাধ্যমটিকে জানিয়েছে, ইরান সীমান্তের কাছে নোশকি থেকে তাফতান যাওয়ার পথে সেনাবাহিনীকে বহনকারী অন্তত আটটি গাড়িবহরে হামলা চালানো হয়।
