পাকিস্থানে ২টি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

🗓 Monday, 7 June 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 7 June 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

পাকিস্থানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন ও আরব নিউজ জানায়, আজ সোমবার সকালে লাইনচ্যুৎ একটি ট্রেনের সঙ্গে আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা ওসমান আবদুল্লাহ বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুৎ হলে দ্রুতগামী স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে হতাহতের ঘঁনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় ও উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
কেন ট্রেনটি লাইনচ্যুৎ হয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।
পাকিস্থানে ট্রেন দুর্ঘটনা সাধারণ বিষয়। দেশটির সরকার ট্রেনের সিগন্যাল সিস্টেম এবং রেললাইনের উন্নয়নে তেমন একটা নজর দেয় না। ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে।
দেশটির রেল বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, করাচি থেকে সারগোদায় যাচ্ছিল মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি। এটি রাইতি রেল স্টেশনের কাছে পৌঁছালে লাইনচ্যুৎ হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। আর এসময় রাওয়ালপিন্ডি থেকে আসছিল স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি। এতেকরে লাইনচ্যুৎ ট্রেনটির সাথে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটির সংঘর্ষ হয়। যার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর