বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
শিক্ষার্থীরা অবশেষে প্রায় দেড় বছর পর সারাদেশের মতো রাজশাহীর বিদ্যালয়গুলো পাঠদানে ফিরলো।
আজ রোববার সকালে মহানগরীর গভ: ল্যাবরেটরী বিদ্যালয় পরিদর্শন করেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ন কবীর। এসময় জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা ও শিক্ষা অধিদপ্তরের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।
রাজশাহী শিক্ষা অফিস থেকে জানা যায়, রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৫৮টি। এই সব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে দুই লাখ ৫৮ হাজার ৯০৬ জন। এছাড়া মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৫৪৭টি। এর শিক্ষার্থী রয়েছে প্রায় দুই লাখ। সবমিলে প্রায় চার লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী স্কুল যাচ্ছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য কারণে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।