(ফুটেজের কথা) রাজশাহীতে বামপন্থী নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনায় ০৯ নেতাকর্মী আটক

🗓 Wednesday, 24 March 2021

👁️ ২১০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 March 2021

👁️ ২১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ            

 

রাজশাহীতে বামপন্থী কর্মীদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনায় ০৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-সি.পি.বি রাজশাহী জেলার সভাপতি কমরেড এনামুল হক,  সাধারণ সম্পাদক কমরেড রাগিব হাসান মুন্না, বাসদ রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক শাহরিয়ার, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সম্পাদক জিন্নাত আরা সুমুসহ মোট ৯ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিকেলে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টের প্রেসক্লাব প্রান্তে বাংলাদেশ ওয়ার্কস পার্টির পথসভাকে নিরাপত্তা দিচ্ছিলেন তারা। এসময় জিরো পয়েন্টে দাড়িয়ে মোদি বিরোধী শ্লোগান দিয়ে মানববন্ধন করতে চায় বাম গণতান্ত্রিক জোটের কিছু নেতাকর্মী। এতে মানববন্ধনের অনুমতি না থাকায় তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে বাম গণতান্ত্রীক জোটের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে শ্লোগান দেয় এতে পুলিশ তাদের ঠেলে সরিয়ে দিতে চাইলে তর্কে জড়ায় তারা। এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তির হলে পুলিশ ০৯ জন নেতাকর্মীকে আটক করে।

বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থল থেকে সকলকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর উদ্যোগে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিল, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর হামলা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ মানববন্ধন করার চেষ্ঠা করছিল।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর