বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর মিলানাতয়নে রাজশাহী বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, ইসলামি ফাউন্ডেসনের পরিচালক জালাল আহাম্দে, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, র্যাব-৫ এর এ্যাডিসনাল ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, জেলা জজ মীর শফিকুল আলম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলার মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বার বার জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। তিনি আমাদের জাতির পিতা, সুতরাং জাতির পিতার অবমাননা হয় এরকম কাজ যেন কেউ করতে না পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। আর যারা বঙ্গবন্ধুকে হেয় করার চেষ্টা করবে তাদেরকে কঠর হস্তে প্রতিহত করা হবে বলে জানান বক্তারা।