বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে রাজশাহীর রাজপথে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

🗓 Sunday, 6 December 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 6 December 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং মুক্তিযুদ্ধ, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী হীন ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকালে মহানগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খাইরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনীসহ আওয়ামী লীগের  স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর