বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর বিসিক জেলা কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল

🗓 Monday, 16 August 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 16 August 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে মহানগরীর বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সহয়োগিতায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, বিসিক জেলা কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক জাফর বায়জীদসহ শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, বেদনাবিধুর ১৫ আগস্ট জাতির শোকের দিন ও জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায় এবং চরম বিশ্বাসঘাতকতার দিন। শৃঙ্খলিত বাঙালির হাজার বছরের স্বপ্ন ছিল মুক্তি ও স্বাধীনতা। স্বাধীনতা ও মুক্তির মন্ত্রণাদাতা, স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতিসত্তার প্রতিষ্ঠাতা ও মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশ ও স্বাধীনতাবিরোধী শক্তির সহায়তায় বিশ্বাসঘাতকরা স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে বাঙালিকে দাবিয়ে রাখতে চেয়েছিল কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সেই স্বপ্ন কে পূরনের লক্ষে কাজ করে যাচ্ছে ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর