বঙ্গবন্ধু টি-২০ টিমে চান্স না পেয়ে রাজশাহীর জাতীয় দলের তরুন ক্রিকেটারের আত্মহত্যা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টিমে চান্স না পাওয়ায় রাজশাহীর দুর্গাপুরের সজীবুল ইসলাম সজীব নামের জাতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের তরুন ক্রিকেটার আত্মহত্যা করেছেন।

তিনি জাতীয় টিম অনূর্ধ্ব ১৫,১৭ ও ১৯ দলে ক্রিকেটার ছিলেন। সজীব জাতীয় দলের হয়ে বিদেশের মাটিতে বেশ কিছু ম্যাচও খেলেছেন। সজীব দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মুরসেদ আলীর ছেলে।

সজীবের ছোট বেলা থেকে ছিলো ক্রিকেট খেলার প্রতি খুবই আগ্রহ। এজন্য রাজশাহী কাটাখালি “বাংলা ট্র্যাক” নামের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। এরপর থেকে শুরু হয় তার সামনের দিকে এগিয়ে যাওয়া। এক-এক করে তিনি জাতীয় টিম অনূর্ধ্ব ১৫,১৭ ও ১৯ দলে খেলেছেন। তিনি জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হয়ে  শ্রীলংকার মাটিতে বেশ কয়েকটি দলের সাথে খেলেছেন। এমনকি তিনি ভারতের বিপক্ষে ব্যাট করে সেই ম্যাচে সর্বোচ্চ ৯৫ রান সংগ্রহ করেন। যা দলের মধ্যে সে সর্বোচ্চা রান সংগ্রহকারী ছিলেন।

সাম্প্রতিক সময়ে সজীব বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অংশ গ্রহনের জন্য সকল প্রকার পরীক্ষাও দিয়েছিলেন তিনি। গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপে উত্তীর্ণ খেলোয়াড়দের তালিকায় প্রকাশ করা হয়। ওই তালিকায় তার নাম না থাকায় হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। সজীব সবার অজান্তে শনিবার গভীররাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী জনান, খবর পেয়ে  রোববার দুপুরে ঝালুকা গ্রামে গিয়ে ক্রিকেটার সজিব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক ভাবে আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।