বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে রাজশাহী কলেজ।
আজ বৃহস্পতিবার সকালে দিবসের শুরুতেই কলেজের প্রশাসন ভবন, কলেজ হোস্টেল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের বিশাল বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এসময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ), রেঞ্জার ইউনিট, রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টে সোসাইটি, বিএনসিসি, রাজশাহী কলেজ ইউনিটসহ কলেজের বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অপর্ণ শেষে কলেজের কেন্দ্রীয় মাঠে শেখ রাসেল দেয়ালিকা, কুচকাওয়াজ, খেলাধুলার উদ্বোধন, প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কলেজ অধ্যক্ষ।