বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর দায়ে আকতার হোসেন নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদন্ড প্রদান করেছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তথ্য প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারায় আসামী দোষী সাবস্ত হওয়ায় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কাটগড়ায় উপস্থিত ছিলেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট ইসমতারা জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আসামি আকতার হোসেন তার নিজ ফেসবুক ওয়ালে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করেন। বিষয়টি সাক্ষী আল আমিনের চোখে পড়ে। পরবর্তীতে নাটোরের সিংড়া এলাকার মোখলেছুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। দীর্ঘ ৬ বছর পরে ৫ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি শেষে দোষি প্রমানিত হওয়ায় বিচারক আসামি আকতার হোসেনকে ৭ বছরের কারান্ড প্রদান করেন। এসময় আরো ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।