বাংলাদেশ পুলিশের সক্ষমতা বিশ্বমানের কাছাকাছিঃ রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী

🗓 Sunday, 2 January 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 January 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বিশ্বমানের কাছাকাছি নিয়ে আসছি। অপরাধের যেমন পরিবর্তন হচ্ছে আমরা পুলিশকে সেই ভাবে পেশাদারিত্বের জন্য তৈরি করছি। বর্তমানে সাইবার অপরাধ, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, অপরাধ নিয়ন্ত্রনে তথা দক্ষ কর্মঠ পেশাদার পুলিশ বাহিনী গঠনের জন্য আমরা কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি আজ দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে নব-নিয়োগকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড . বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবল উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর