বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের মেধাবৃত্তি প্রদান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসন অফিসের পার্শ্ববর্তি আরআরএফ এর হলরুমে রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের এ্যাডিসোনাল ডিআইজি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি আব্দুল বাতেন। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ, এ্যাডিসোনাল ডিআইজি বেলায়েত হোসেন ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমসহ রাজশাহী রেঞ্জের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের মেধাবি সন্তানদের হাতে প্রধান অতিথি ক্রেস্ট, সম্মানীপত্র ও নগদ অর্থ প্রদান করেন। এসএসসি ও এইসএসসি’র মোট ৬২ জন ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এসএসসি’র ৪৯ ছাত্র-ছাত্রীকে ১৫ হাজার ও এইসএসসি’র ১৩ জন ছাত্র-ছাত্রীকে ১৮ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।