বাংলাদেশ-ভারতের সম্পর্কোন্নয়নে রাজশাহীতে কালচারাল মিট

🗓 Monday, 7 February 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 7 February 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ককে আরো সুদৃঢ় করতে চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী রাজশাহীতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে নগর ভবনের গ্রীণ প্লাজায় প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় রাজশাহী বিভাগের ৮ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, রাজশাহী বিশ^বিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিশিষ্ট নাগরিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, চিকিৎসক নেতৃবৃন্দ, রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান, জেলা ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন ভারতের বিশেষ সহযোগিতার বিষয়টি উল্লেখ করে এই দুই দেশের মধ্যে সুহার্দপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় এই কালচারাল মিটকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় মেয়র লিটন বলেন, ভারত-বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরো জাগ্রত ও দীর্ঘস্থায়ী করে রাখার তাগিদে এই আয়োজন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর