বান্দরবনে ম্রো জনগোষ্ঠীর বসতি দখল করে উন্নায়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

বান্দরবন জেলার ম্রো জনগোষ্ঠীর বসতি ও ভূমি জবরদখল করে বানিজ্যিক উন্নায়ন করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশিষ্ট্য কলামিস্ট মোস্তাফিজুর রহমান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী পরিষদের রাজশাহী বিভাগীয় প্রধান দিল সেতারা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য প্রসান্ত কুমার সাহা, জাতীয় আদিবাসি পরিষদের দপ্তর সম্পাদক সুভাস চন্দ্র হেমব্রম ও পরিবর্তন এনজিওর পরিচালক রাশেদ রিপনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তাগন বলেন, অবিলম্বে চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেলসহ পর্যটনকেন্দ্র নির্মান প্রকল্প বন্ধ করতে হবে। পাহাড়ী জনগোষ্ঠীর ভূমি অধিকার সংরক্ষন করতে হবে ও পাহাড়ের প্রাণ-প্রকৃতি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এছাড়া তারা আরও বলেন, পাহাড়ের প্রাণ-প্রকৃতি বিনাশী কোন ধরনের কর্মকান্ড এদেশের সুশিল সমাজ কখনও মেনে নেবে না বলে জানান তারা।