বিএনপি ও জামায়াত চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

🗓 Monday, 12 October 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 12 October 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিবাদের নামে বিএনপি ও জামায়াত-শিবির সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত করছে তার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রাজশাহী কলেজ থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বদেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। এসময় রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উস্থিত ছিলেন। পথসভায় বক্তাগন বলেন, একটি কূচক্রীমহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে প্রতিনিয়ত অপচেষ্টা চালাচ্ছে। এদেরকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় রাজপথে থেকে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর