বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলেই দেশের প্রকৃত ইতিহাস বারবার বিকৃত হয়। আওয়ামী লীগ সরকার দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরে।
তিনি আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পুষ্পাস্তবক অর্পণ করেন। পরে প্রশাসন ভবনের সামনে শহীদ জোহার মাজারে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পাস্তবক অর্পণ করেন।