বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো রাজশাহীর সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, মহানগর আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পাটি, জাসদ, ন্যাপ ও বাসদসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে, সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী কোট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মর্কতাবৃন্দ।
এছাড়াও মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।