বিভাগীয় মহানগরী রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

🗓 Saturday, 15 August 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Saturday, 15 August 2020

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

বিভাগীয় মহানগরী রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাবেক সহ-সভাপতি শাহীন আখতার রেণীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর