বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
বিভাগীয় মহানগরী রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর। এসময় রাজশাহী রেঞ্জ এর ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে মহানগরির কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দিবসটির গুরুত্বতুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকযোগে সম্প্র্র্রচার করা হয়।