বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

প্রাথমিকের বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো রেজিস্ট্রেশন হয় নাই, ফলে আমরা দেখভালও ঠিক করতে পারছিনা। কিন্তু আমরা নিজেদের ক্রমই প্রস্তুতি নিচ্ছি সবগুলো প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা এবং তাদের তত্ত্বাবধায়ন করা, তারা কি কারিকুলাম অনুযায়ি শিক্ষা দিচ্ছে কি না, ঠিক মতো চলছে কি না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত করা। যেনো শিশুরা মানসম্মত শিক্ষা পায়। আমরা সেই চেষ্ঠায় করছি এবং অগ্রগতি হচ্ছে। কোনো অভিভাবক যতি তার বাচ্চাকে অন্য কোন প্রতিষ্ঠানে পড়াবে সে ক্ষেত্রে নিষেধ করার কিছু নেই। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফি নেওয়ার নিয়ম করা উচিত, যদিও আমাদের এরকম কোন নিয়ম নেই। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই এর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা ও পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন।

এসময় তারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ক্লাসরুমের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিড ডে চালু করা, আইসিটির মানোন্নয়ন ও বেতন ভাতা বৃদ্ধি, বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।