বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
সূর্যের আগুনে পুড়ছে রাজশাহী অঞ্চল। সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত একই মাত্রায় তাপ ওঠানামা করছে। আগুনমুখোর বৈশাখী তাপদাহে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কোথাও যেন স্বস্তির দেখা মিলছেনা। ফলে প্রচন্ড গরমে নাকাল অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে জনসাধারণসহ প্রানিকূলকে।
কয়েক দিন থেকে মানুষের পাশাপাশি পশুপাখিরাও হাঁসফাঁস করতে শুরু করেছে।
রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২০ এপ্রিল মঙ্গলবার ও ২৫ এপ্রিল রোববার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল।
গতবছর ২০২০ সালের ১০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২০১৯ সালের ২৯ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, ২০১৮ সালের ১৫ জুন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, ২০১৭ সালের ২২ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে অবর্ণনীয় গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে।
রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এবং আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। এ মাসের শেষের দিকে একটি কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। আর আগামি মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হওয়ারও সম্ভবনা রয়েছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা।
গরমের এই ধারা অব্যাহত থাকলে শিশু ও বৃদ্ধদের মৃত্যুর আশংকা করছেন সচেতন সমাজের ব্যক্তিরা।