ভারতের বিহার রাজ্যের রাজু প্যাটেল অনলাইনে ভিক্ষা করে নজির গড়েছেন

🗓 Wednesday, 9 February 2022

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 9 February 2022

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

করোনাভাইরাস মহামারি শুরুর পর লকডাউনের কারণে মানুষের জীবনযাপন অনেকটাই অনলাইননির্ভর হয়ে পড়েছে।

অনলাইন স্কুল থেকে শুরু করে বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে অনলাইনে। এছাড়া করোনা সংক্রমণ কমাতে বিভিন্ন দেশে বেড়েছে ক্যাশলেস ট্রানজাকশন বা অনলাইনে লেনদেনের প্রবণতা।

কিন্তু অনলাইনের মাধ্যমে কেউ কী কখনও ভিক্ষাবৃত্তি করেছে? নাকি কাউকে কখনও করতে দেখা গেছে! গল্প মনে হলেও এমনটিই ঘটেছে বাস্তবে।

ভারতের বিহার রাজ্যের রাজু প্যাটেল নামের এক ভিক্ষুক এমন নজির গড়েছেন । বুধবার সংবাদমাধ্যম মানি কন্ট্রোল এবং ইন্ডিয়া.কম’র এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী রাজু প্যাটেল বিহারের বাসিন্দা। পেশায় ভিক্ষুক মধ্যবয়সী এই ব্যক্তি রাজ্যটির বেত্তিয়াহ রেল স্টেশনে ভিক্ষা করেন। তার গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা কিউআর কোড এবং ফোন নম্বর। হাতে রয়েছে ট্যাব।

ভিক্ষা করার সময়ে টাকা অনলাইনে অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য সবাইকে আবেদন জানান। ভারতীয় বার্তাসংস্থা এমনআই’ এর মাধ্যমে জানা গেছে, ‘ছোটবেলা থেকে তিনি ভিক্ষা করেন।

এভাবেই চলে তার দিন। অনেকেই এখন নগদ টাকা নিয়ে যাতায়াত করছেন না।

তাই তিনি নিজেকে আপডেট করেছেন। রাজু প্যাটেল আরও জানিয়েছেন, ‘জীবনধারণের জন্য আর কোনো কাজ পাচ্ছিলেন না। তাই ভিক্ষার পথ বেছে নিয়েছেন। ভিক্ষা করে যেটুকু রোজগার হয়, তাতে তার দিন চলে যায়।

খাওয়া-দাওয়া করে তিনি স্টেশনেই ঘুমান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর