ভারতে মাওবাদী-বিরোধী অভিযানে কমপক্ষে ২২ নিরাপত্তা সদস্য নিহত

🗓 Monday, 5 April 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 5 April 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী-বিরোধী অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ২২ নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
রোববার সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা অশোক জুনেজা বলেন, মাওবাদী-বিরোধী অভিযানে নিরাপত্তা সদস্যদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। শনিবার নতুন করে আরও পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে।
তেররামের একটি জঙ্গলে নিখোঁজ ২১ জনকে খুঁজতে গিয়েছিল নিরাপত্তা সদস্যদের একটি টিম। বিজাপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এখন পর্যন্ত ২২ জন জওয়ানের মৃত্যু হয়েছে এবং ৩০ জন হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ছত্তিশগড়ের জঙ্গলের ভেতর মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিজাপুর ও সুকমা জেলায়। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু গুলির শব্দ থামতেই খোঁজ পাওয়া যায়নি ২১ জন জওয়ানের।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর