ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

🗓 Wednesday, 7 January 2026

👁️ ১৬৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 7 January 2026

👁️ ১৬৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, মাহমুদ জামান কাদেরী, মাহবুব সিদ্দিকী, প্রফেসর শৌভিক রেজা, প্রফেসর গোলাম সারোয়ার, আলফাজ হোসেন (যুবরাজ), নাদিম সিনা এবং মো. আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি মার্কিন সা¤্রাজ্যবাদ ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সময় এসেছে ভিন্ন মত ও মতাদর্শ ভুলে বিশ্বের গণতন্ত্রকামী জনগণকে একতাবদ্ধ হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের মানবতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাদেরই এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়।

মানববন্ধন শেষে সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ন সড়কমোরড় সমুহ প্রদক্ষিন করে বাটার মোড় এলাকায় এসে শেষ হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর