মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে করোনাভাইরাসে আক্রান্ত
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার মুখপাত্র জানিয়েছেন, ৪২ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এই সপ্তাহের শুরুতেই করোনাভাইরাস পরীক্ষা করা হয় তার। ফলাফল আসার পর থেকে কোয়ারেন্টাইনেই আছেন তিনি।
এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প জুনিয়র ভাইরাসটির উপসর্গবিহীন ছিলেন। তারপরও কোভিড-১৯ চিকিৎসার সবগুলো নির্দেশনা মেনে চলছেন তিনি।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের আরেক ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ব্যারন ট্রাম্প গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হলেও খুব সহজেই সুস্থ হয়ে উঠেন তিনি।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ১৮ লাখ মানুষ আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৫৩ হাজারেরও বেশি।
শুক্রবার একদিনেই দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হন ১ লাখ ৯২ হাজার মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ৭৯ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৩ লাখ ৭৭ হাজারের বেশি।
