বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
মিথ্যা চাঁদাবাজির মামলায় হয়রানি ও মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্বিতীয় স্ত্রী আয়শা আক্তার লিজা।
আজ বুধবার রাতে মহানগরীর একটি রেস্টুরেন্টে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিজা বলেন, বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমি একজন মহিলা হয়ে চলতি সংসদ সদস্যের বাসায় কিভাবে চাদা দাবী করতে পারি। তিনি একজন পাওয়ারফুল এমপি। আমি কি তার চেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তার কাছে চাঁদা দাবী করতে পারি।
তিনি আরও বলেন, আমি কি করবো, কোথায় যাবো সেটা বুঝতে পারছি না। আজকে ছয় মাস যাবত আমাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তিনি আমাকে বলেছিলেন, তুমি ফেসবুক থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলো, তুমি লেখো আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে। আমি তোমার মামলা তুলে নিবো। আমি তার কথা অনুযায়ি ফেসবুকে লিখেছিলাম, আমাদেও মধ্যে সমাধান হয়ে গেছে। তবে এখন উনি আমাকে মিথ্যা মামলা দিয়ে হ্যারেজমেন্ট করছেন।
সম্প্রতি আয়শা আক্তার লিজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোষ্ট দিয়ে আলোচনায় আসেন। বিষয়টি এমপি এনামুল হকের নজরে আসলে গত ৫ জুন তার এপিএস আসাদুজ্জামান বাদি হয়ে এ মামলাটি করেন।