বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
মুজিববর্ষে রাজশাহীর তানোরে ভূমিহীন ও গৃহহীন ৫৭ পরিবার উপহার হিসেবে পাচ্ছেন পাকা বাড়ি।
আজ বুধবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাঁগরন্দ এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের জন্য এই ৫৭টি গৃহ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামাণিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ‘জাতির পিতার সারা জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের মূল লক্ষ্য ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, দিয়ে গেছেন পরিচয় দেয়ার সুযোগ। পিতার সেই আদর্শকে বুকে লালন করে বর্তমানে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।