বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ বিভিন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী জাকারিয়াসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, বিভিন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পন করেন। সেখানে তাঁরা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
দিবসের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেদ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত ও সন্ধ্যায় কেদ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।