বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝোড়ো হাওয়ার কারণে একসাথে ১৮টি গাড়ি পরস্পরের মধ্যে সংঘর্ষে ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছে।এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গত শনিবার স্থানীয় সময় দুপুরে প্রচন্ড ঝড়ের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে। বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বাটলার কাউন্টির পুলিশ কর্মকর্তা ওয়েন গারলক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ মাস থেকে ১৭ বছর বয়সি শিশু রয়েছে। ঝড়ো হাওয়া এবং ভেজা রাস্তার কারণে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একটি আরেকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা লাগে এবং গাড়িগুলোতে আগুন ধরে যায়। যার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিজের গাড়িতে থাকা এক ব্যক্তি ও তার ৯ মাসের কন্যাশিশুসহ নিহত হয়েছেন। নিহতদের বাকি আটজন শিশু। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র্যাঞ্জের একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে। নিহত এই আট শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চার বছর।
দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তবে সঠিক সংখ্যাটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।