যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে জনজীবনে বিপর্যস্ত

🗓 Saturday, 19 December 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 19 December 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সময় গত বুধবার বিকেল থেকে শুরু হওয়া তুষার ঝড় চলবে আগামী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।

নিউইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

আট ঘণ্টার লাগাতার তুষারপাতে ইতোমধ্যে অন্তত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রাস্তায় যানবাহন আটকে আছে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস বন্ধসহ বহু বিমানের সময়সূচি বাতিল করা হয়েছে। চলতি বছরে এটাই প্রথম বড় তুষারপাতের ঘটনা, বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আবহাওয়া কর্মকর্তারা জানান, বাফেলো নগরীর অনেক এলাকা ইতোমধ্যে দুই ফুট বরফের নিচে ঢাকা পড়েছে। তুষারপাতের কারণে পশ্চিম নিউইয়র্কের বেশ কিছু শহরের শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দেয়া হয়েছে। শহরের রাস্তা-ঘাট ও ঘরবাড়ি বরফে ঢাকা পড়েছে। এতে বহু লোক বিভিন্ন স্থানে আটকা পড়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা সেখানে আরো প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। তুষারপাতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বাফেলোর অধিকাংশ বাসিন্দাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এতে যান চলাচলে অনেক ব্যাঘাত ঘটছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর