যৌন হয়রানির দায়ে রাবি শিক্ষক বিষ্ণু কুমার অধিকারী ৬ বছর নিষিদ্ধ

🗓 Saturday, 27 February 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 February 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষ্ণু কুমার অধিকারী নামের এক শিক্ষককে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫০৪তম সিন্ডিকেট সভায় দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হওয়ায় শিক্ষক বিষ্ণু কুমারকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

এ ব্যাপারে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম জানান, সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে যে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি, তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতেই আজ অনুষ্ঠিত সিন্ডিকেটে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরো জানান, এই ৬ বছরে তিনি কোন ধরনের ক্লাস পরীক্ষা নিতে পারবেন না। বেতন-ভাতা প্রমোশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের সুযোগ-সুবিধা থেকে এই ছয় বছর তিনি নিষিদ্ধ থাকবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর