বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রমজানের প্রথম দিন ও কঠোর লকডাউনের ফলে রাজশাহী মহানগরীতে ফলের দাম বেড়েছে।
লকডাউনে গাড়ি বন্ধ থাকা ও রমজানে ফলের চাহিদা বেশি থাকায় রাজশাহীতে বেড়েছে ফলের দাম। রোজা শেষে ইফতারির প্লেটে ফল-ফলাদির সমাহার থাকে।
তবে প্রতিবারের মত এবারও ফল বাড়তি দামে বিক্রি হচ্ছে। ইফতারের আগে ফলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।
ফল ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সব ফলের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। কাঁচামাল তাই দামে কম-বেশি হয়। অন্য দেশ থেকে ফল আমদানি করতে হয়। এছাড়া লকডাউন চলছে, তাই সরবরাহ কম। এ কারণেই মূলত ফলের দাম বেড়ে গেছে।
প্রতি কেজি খেজুর ১৫০ থেকে ১০০০ টাকা, আঙ্গুর ২৫০ টাকা, আপেল মানভেদে ১৮০ থেকে ২২০ টাকা, কমলা ১৬০ থেকে ২০০ টাকা, মাল্টা প্রকার ভেদে ১০০ থেকে ১৭০ টাকা, বেদানা ৪০০ থেকে ৫০০ টাকা, নাসপাতি ২৮০ থেকে ৩০০ টাকা, চেরিফল ২৫০ টাকা, আতা ২০০ টাকা, বাঙ্গি প্রতিটির দাম ৪০ টাকা।
এছাড়াও আনারস ৮০ টাকা কেজি ও তরমুজ ৩৫ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে।