রাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

রাজশাহী ১০ সেপ্টেম্বর ২০২৫। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। এই প্যানেলের নাম ‘আধিপত্য বিরোধী ঐক্য’। এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন স্টুডেন্ট রাইট এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও সমন্বয়ক মেহেদী সজীব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় নেতা ও সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক মেহেদী প্যানেলভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন। প্যানেল পরিচিতিতে রাকসুতে ১৮ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে কাউকে আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না, এমন মানসিকতার প্রার্থীদের নিয়ে জোট গঠন করা হয়েছে। তারা রাজনৈতিক লেজুড়বৃত্তির বাইরে থাকতে চান। এখন পর্যন্ত রাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছয়টি প্যানেল ঘোষণা করেছে।