রাকসু নির্বাচনে বাতিল হওয়া সাত জন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচ জন বৈধতা পেয়েছেন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাত জন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচ জন বৈধতা পেয়েছেন৷ দুইজনের প্রার্থিতা চুড়ান্তভাবে বাতিল হয়েছে। এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানানের মত ছোট-খাটো ত্রুটি সংশোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থীতা চুড়ান্তভাবে বাতিল করা হয়েছে। হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন ও হল সংসদে অন্তত ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর আগে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দেয় ৯২৫ জন প্রার্থী। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। আগামী শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। এরপর রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ঐদিন থেকে শুরু হবে প্রাচরণা।
