রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন রাবির সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম। ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজন আল আহমেদ, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাহাইর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাসিন খান, মাহায়ের ইসলাম এবং গোপাল রায়৷ প্যানেল ঘোষণা শেষে সহ-সভাপতি (ভিপি) ও সিনেটসদস্য পদপ্রার্থী তাসিন খান বলেন, “আমরা সার্বজনীন শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। প্যানেল গঠনের ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি যাতে এটি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। আমাদের মূল লক্ষ্য হলো রাকসুকে কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ প্রচারের হাতিয়ার বানানো না হয়। তিনি আরো বলেন, প্যানেল গঠনের সময় আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের সঠিক স্থানে রাখার বিষয়ে। তাই আমরা বিশ্বাস করি, আমাদের এই ভারসাম্যপূর্ণ ও যোগ্য নেতৃত্বের প্যানেলকে শিক্ষার্থীরা সমর্থন করবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে”।