রাজপথের আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো…রাজশাহীতে বিএনপির সমাবেশে মিনু

🗓 Wednesday, 12 January 2022

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 12 January 2022

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মো: হাফিজুর রহমানের প্রতিবেদনে…

রাজশাহীতে বিএনপির সমাবেশে চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনার কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। তিনি বলেন, স্বৈরাচার এরশাদ ও আইয়ুব খানের চেয়েও করুণ বিদায় হবে এই সরকারের। বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা ও মহানগর বিএনপি এই সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, করোনার মতোই আওয়ামী লীগের চরিত্রের রূপান্তর হচ্ছে। তিনি অতীতের মতো রাতের নির্বাচন প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সরকার পতন আন্দোলনে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে আগামীতে তারেক রহমানের নির্দেশে দেশ চলবে।
সমাবেশে সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা, বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর