বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এক বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম সেলিম মিয়া।
জানা যায়, এই প্রতারক ২০১৮ সালের ১০ অক্টোবর বেলা ১১.৫৪ মিনিটে সালাউদ্দীন বিশ্বাস নামের এক ব্যক্তির নিকট তার বিকাশ একাউন্ট তথ্য ভুলের কারণে বন্ধ হয়ে যাবে বলে তার নিকট হতে কৌশলে অন্যান্য তথ্যসহ পিন নম্বর নিয়ে প্রতারণামূলক ভাবে ৩২ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনার সূত্র ধরে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়। পরে রাজপাড়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান চিহ্নিত করে। পরে গত ২৪ ফেব্রুয়ারি বুধবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন পশ্চিম মৌকুড়ি গ্রাম থেকে আসামী সেলিম মিয়াকে গ্রেফতার করে। তার পিতার নাম ইদ্রিস মিয়া।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।