রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে তিন যুবকের মৃত্যু ॥ চিকিৎসাধীন আরও কয়েকজন

🗓 Saturday, 2 January 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Saturday, 2 January 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানের ফলে বিষক্রিয়ায় তিন যুবকের মৃত্যু হয়েছে। তারা সকলেই গত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে প্রচন্ড পেট ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

আজ শনিবার ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, মহানগরীর হোসেনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল, রাজশাহী মহানগরীর বাকীর মোড় এলাকার উত্তমের ছেলে সাগর ও জেলার বাগমারা উপজেলার রফিকুল ইসলাম।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: সাইফুল ফেরদৌস জানান, অতিরিক্ত মদ্যপানের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। আজ ভোর রাতের দিকে তিন যুবক মৃত্যু বরণ করেন। এছাড়াও বেশ কয়েকজন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মদ্যপানের ফলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার রাতের বিভিন্ন সময়ে তারা একজন একজন করে হাসপাতালে ভর্তি হয়। এরপর তারা ভোরের দিকে মৃত্যুবরণ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর