রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট ও আরএমপি‘র অভিযানে আটক ১৫

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৫ জনকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী এবং মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এবং মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ১৫ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভূক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত আলা উদ্দিন খানের ছেলে ও রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: আব্দুল্লাহ খান (৬৮), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো: মনিরুল ইসলাম (২৯) ও মো: মিঠুন (৩৬), মৃত এনামুল হকের ছেলে মো: নাজমুল (৩২) ও মো; রতনের স্ত্রী মোসা: সাহেদা বেগম (৩৫)।

আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।