রাজশাহীতে অসহায় ও দুস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের মাঝে ডি আই জি’র ত্রাণ সামগী বিতরণ

🗓 Wednesday, 4 August 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 August 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সামগী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে রাজশাহীর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে ও জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডি আই জি আব্দুল বাতেন।

বক্তাগণ বলেন, আমরা বিভিন্নভাবে করোনাকালীন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছি। আজকে আমরা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। সাধারণ মানুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীরাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে পিছিয়ে পরা মানুষ বলে তাদের ভিক্ষাবৃত্তি পেশার পাশাপাশি বিভিন্ন ছোট কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। যা তাদের জীবন চালানো বড়ই কষ্টদায়ক। এর জন্য আমরা যতটুকু পারছি সহযোগিতা করছি। তারা যেন পিছিয়ে না থাকে তার জন্য মানসিকতা পরিবর্তন করতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর