বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীতে অস্ত্রসহ সুকচান নামে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল রাত ৯টার দিকে পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুকচানের বাড়ি নগরীর মতিহার থানার ডাসমারি করিডর মোড় এলাকায়। তার বাবার নাম আক্তার হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে সুকচানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা করা হয়েছে।