রাজশাহীতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Sunday, 20 September 2020

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 20 September 2020

👁️ ৩৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে মহানগরীর হেতেমখাঁ নেসকো কার্যালয়ের সামনে নেসকো গ্রাহক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে, নেসকো গ্রাহক সমাজের আহ্বায়ক আকবর আমিন বিদ্যুৎ, রাজশাহী বাসী সংগঠনের আহ্বায়ক মাহবুব টুকু, পরিবেশ আন্দোলনের সদস্য সচিব নাজমুল হোসেন রাজুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, রাজশাহী বাসীসহ উত্তরাঞ্চলের নেসকো সেবা গ্রহণকারী গ্রাহকরা অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। গ্রাহকদের জুলুম করে কয়েকগুন অস্বাভাবিক বিদ্যুৎ বিল ধরিয়ে দেয়া হচ্ছে। এই অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ ও নেসকোর গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে হবে। তা নাহলে পরবর্তিতে আমরা রাজশাহী বাসীকে নিয়ে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর