বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে হিমেল হাওয়া ও কুয়াশার কারণে বাড়ছে শীতের প্রকোপ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৭ ভাগ। এ মাসের শেষের দিকে দু-একটি শৈত্য প্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে।
এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ।
কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা।