রাজশাহীতে আঞ্চলিক তথ্য অফিসের সেবা প্রদান প্রতিশ্রতি বিষয়ে সেবা গ্রহীতাদের অবহিতকরণ সভা

🗓 Tuesday, 24 November 2020

👁️ ৭৮ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 24 November 2020

👁️ ৭৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহীতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সেবা প্রদান প্রতিশ্রতি বিষয়ে সেবা গ্রহীতাদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মহানগরীর তথ্য অফিসের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে সিনিয়র তথ্য কর্মকর্তা ফারুক মোহাম্মদ আব্দুল মুনিমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান, ভিআইপি ও ভিভিআইপিগণের সফরের সময় রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য সাংবাদিকগণের নিরাপত্তা পাশ ইস্যুর ব্যবস্থাকরণ ছাড়াও পত্র-পত্রিকা, বেতার ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদে সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সরকারের সকল দৃশ্যমান উন্নায়নমূলক কর্মকান্ড সরকারের মুখপাত্র হিসেবে আঞ্চলিক তথ্য অফিস কিভাবে সাধারন জনগনকে অবহিত করবে এবং সাংবাদিকরা এখানে কি ভুমিকা পালন করবে তা নিয়েও আলোচনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর