রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত

🗓 Saturday, 29 May 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 Saturday, 29 May 2021

👁️ ২৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, শান্তি ও সুরক্ষার জন্য যুবাদের শক্তিই হলো টেকসই শান্তি লাভের পথ’। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (২৯ মে) রাজশাহী কলেজ প্রাঙ্গনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১ উদযাপন করা হয়।
উদযাপন অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসেবে, রাজশাহী রেঞ্জ এর এ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বিপিএমসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সেনাবাহিনী র‌্যাবের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ আগত অতিথিরা বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ বিসর্জনকারী বীরদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগী বাংলাদেশী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে, মিশনে বাংলাদেশ পুলিশের মূল কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে তিনি বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশসহ বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের শান্তি কার্যক্রমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার তুলে দেন।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর